চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

'পরীক্ষায় যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষেকে ব্যবস্থা নেয়ার অনুরোধ'

দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিলে সুজন

খবর বিজ্ঞপ্তি    |    ০৮:৫৫ পিএম, ২০২২-০৯-১৩

'পরীক্ষায় যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষেকে ব্যবস্থা নেয়ার অনুরোধ'

 

আসন্ন ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য দাখিল, এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন মাদরাসা গর্ভনিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। (১৩ সেপ্টেম্বর)'২২ মঙ্গলবার, সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে উপরোক্ত অনুরোধ জানান তিনি।

এসময় তিনি বলেন দাখিল, 'এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জন্য জীবনের প্রথম বড় পরীক্ষা। এ পরীক্ষাকে উন্নত জীবন গঠনের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এ পরীক্ষার ফলাফল উচ্চ শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবে এ পরীক্ষা ঘিরে পরীক্ষার্থী এবং অভিভাবকদের আবেগ উচ্ছ্বাস একটু বেশি থাকে। বিশেষ করে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার মাঝে একটা ছন্দপতন সৃষ্টি হয়েছে। সে হিসেবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ফলত এবারের পরীক্ষা নির্বিঘ্ন করতে যথাসম্ভব সকল প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়'। 

'আর শিক্ষার্থীদের যাতায়াত নির্র্বিঘ্ন করতে বাকী সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি। বিশেষ করে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে এবং পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত নগরীতে সকল প্রকার ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা। পরীক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু করা যেগুলো পরীক্ষা শুরুর আগে এবং পরে শুধুমাত্র পরীক্ষার্থীদের বহন করবে এবং এ সুবিধা যেনো সকল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা ভোগ করতে পারে তার সুব্যবস্থা করা। পরীক্ষাকালীন সময়ে পুরো নগরজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা যাতে বিদ্যুতের জন্য পরীক্ষার্থীদের প্রস্তুতির কোন ব্যাঘাত না ঘটে'। 

এছাড়া পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য গণপরিবহন ও সিএনজি মালিক সমিতি এবং চালকদের প্রতি অনুরোধ জানান তিনি। তাছাড়া পরীক্ষা কেন্দ্রের আশে পাশে হৈচৈ, গান-বাজনা মুক্ত নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান সুজন। 

তিনি আরো বলেন, শিক্ষার প্রসার এবং দেশের জনগনকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। কারণ শিক্ষার মাধ্যমেই সকল পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভবপর হবে। দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই এবং বর্তমান সরকারও সেই বিষয়টি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছে।

তিনি পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, রেজিঃ কার্ডসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র যেমন-কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স সাদা ফাইলের মধ্যে গুছিয়ে রাখার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহবান জানান এবং সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছনোর জন্য হাতে সময় নিয়ে নিজ নিজ বাসা থেকে বের হওয়ারও আহবান জানান। মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মুহাদ্দিস মও. আনোয়ার হোসাইন, মুহাদ্দিস মও. আহমদুর রহমান নদভী। মাহফিলে মাদরাসার সর্বস্তরের শিক্ষক ও পরীক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।

    
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর